লোড হচ্ছে...
বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন শি, ট্রাম্প ও পুতিন
৯ দিন আগে

পুলিশ জানায়, ভুল পথে ভাঙ্গাব্রীজ অতিক্রমকালে রহস্যজনক ঘটনা ঘটে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
৯ দিন আগে

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তাকে আটক করে পুলিশ। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
৯ দিন আগে

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে হাউছি বিদ্রোহীদের অগ্রসর হওয়ায় নতুন করে গুরুত্ব বাড়ছে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)। বর্তমানে শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে হাউছিরা।
৯ দিন আগে

পাঁচ মাসের এ সময়ে জেলার ছয় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং আগের দেড় বছরের তুলনায় পরিস্থিতি আরো নাজুক ছিল বলে দাবি স্থানীয়দের। এ সময়ে কয়েকটি হত্যাকাণ্ড ছাড়াও চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতার ঘটনা ঘটেছে। পুরো জেলা মাদকে সয়লাব ছিল বলেও অভিযোগ রয়েছে।
৯ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া ধারাকে এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।’
৯ দিন আগে

অবশেষে লিড পেল দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৩ রানের লিড পেয়েছে টেম্বা বাভুমার দল।
৯ দিন আগে

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগে

নিহত কৃষক দলের নেতার লাশের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। থানায় অভিযোগ না পাওয়া গেলেও কৃষক দলের নেতার নিহতের ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্তকরণে মাঠে কাজ করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
৯ দিন আগে

তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী।
৯ দিন আগে

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
৯ দিন আগে

গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
৯ দিন আগে

রাতে তারা মানব পাচারকারীদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকালে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।
৯ দিন আগে

কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
৯ দিন আগে

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৯ দিন আগে

হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা থেকে গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেয়া হলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
৯ দিন আগে

সংশ্লিষ্টরা জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দফতরে নিয়ে যান।
৯ দিন আগে

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
৯ দিন আগে

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, সকালে ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে।
৯ দিন আগে


