লোড হচ্ছে...

ডিএমপি আরো জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কামরাঙ্গীরচর থানা পুলিশ ১৫ জন, লালবাগ থানা পুলিশ নয়জন, কোতোয়ালি থানা পুলিশ নয়জন, চকবাজার থানা পুলিশ পাঁচজন, সূত্রাপুর থানা পুলিশ চারজন এবং বংশাল থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে।
১ দিন আগে

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: পারভেজ মুন্সী (৩২), মো: ইমরান হোসেন (৩৮), মো: জুনায়েদ হোসেন কুরবান (২৭) এবং মো: আসিফ ইসলাম (৩৩)।
১ দিন আগে

অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।
১ দিন আগে

ওয়ারী ট্রাফিক বিভাগের বরাত দিয়ে তিনি জানান, সোমবার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ফজলে রাব্বি ও কনস্টেবল রবিউল। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে উঠতে গেলে তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন এক ছিনতাইকারী।
১ দিন আগে

হাসপাতালে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালনকালে দেখতে পান, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করছেন মাহফুজার রহমান। বিষয়টি নজরে আসার সাথে সাথে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে এক হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
১ দিন আগে

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের অধীনে থাকা মোট ছয়টি থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১ জন আসামিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এছাড়া তেজগাঁও থানা ১৯ জন, হাতিরঝিল থানা আটজন, শেরেবাংলা নগর থানা পাঁচজন, আদাবর থানা পাঁচজন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা তিনজনকে গ্রেফতার করেছে।
১ দিন আগে

মেয়েঘটিত বিরোধের জেরে রাজধানী ঢাকায় এক তরুণকে হত্যার পর লাশ ট্রাঙ্কে ভরে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নীলফামারীর ডিমলায় নিজ বসতভিটায় এনে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
১ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফোনে ডেকে নিয়ে চয়ন (৪০) নামের এক চপ-পেঁয়াজু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১ দিন আগে

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার দুই পুলিশ সদস্য ও রাজার বোনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ দিন আগে

টাঙ্গাইলে আহাতন বেওয়া (১২০) নামে এক বৃদ্ধা নারীকে হত্যার দায়ে বাদল ওরফে বাবু (২৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ি আবাসন কোম্পানির ১২ নম্বর সেক্টরের লেকের পাড়ের ঝোপ থেকে রাবেয়া বেগম (৪৫) নামে এক নারী বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে।
১ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে শাহজাহানপুর থানা পুলিশ ১৬ জন, খিলগাঁও থানা পুলিশ ১৩ জন, মুগদা থানা পুলিশ ১২ জন, মতিঝিল থানা পুলিশ নয়জন, সবুজবাগ থানা পুলিশ আটজন, পল্টন থানা পুলিশ ছয়জন এবং রামপুরা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
১ দিন আগে

সূত্র মতে, নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ভুক্তভোগী ওই যুবক প্রায় তিন বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ফেরার পথে বিমানে এক সহযাত্রীর সাথে তার পরিচয় হয়। ওই সহযাত্রীর মাধ্যমে তিনি মানবপাচার চক্রের এক সদস্যের সাথে পরিচিত হন। চক্রের সদস্যরা তাকে লিবিয়া হয়ে নিরাপদে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। এজন্য ১২ লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি পাঠানোর চুক্তি করা হয়।
১ দিন আগে

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
১ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটে আগত যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
১ দিন আগে
