প্রোটিয়া, দক্ষিণ আফ্রিকা, টেস্ট, জোহানেসবার্গ টেস্ট, ওয়ান্ডারার্স স্টেডিয়াম, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাসকিন আহমেদ, পেস আক্রমণ, বাংলাদেশ, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, টেম্বা বাভুমা, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, হাসান মাহমুদ, মার্কাস অ্যাকারম্যান
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে অবশেষে লিড পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রান পেরিয়ে গেছে স্বাগতিকরা। ৯৮ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪২৩ রান। 

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৪ রান এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দিনের তৃতীয় ওভারেই সেই ব্যবধান ঘুচিয়ে ফেলে স্বাগতিকরা। এখন পর্যন্ত ২৩ রানের লিড পেয়েছে টেম্বা বাভুমার দল।

এর আগে তৃতীয় দিনের শেষ সেশনের পুরোটাই বৃষ্টিতে ভেসে যায়। ৩৮৬ রানে ৭ উইকেট নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের শুরুতে বাকি তিন উইকেট দ্রুত তুলে নেয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।

বাংলাদেশের হয়ে আগের দিন শেষ দিকে দারুণ বোলিং করেছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাসকিন তুলে নেন উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের উইকেট। হাসানের শিকার হন সায়মন হারমার। সব মিলিয়ে হাসানের উইকেট ৪টি, তাসকিনের ২টি।