লোড হচ্ছে...

মিশরে বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মাহবুবুল আলমের নেতৃত্বে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে কায়রোতে চমৎকার এই আয়োজন সম্পন্ন।

আগামী ৩১ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়ার জেরে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে

হাসান আলী বলেন, ‘শূন্য হাতে কঠোর পরিশ্রম করে যখন সাফল্য পেতে শুরু করেছি, তখন নিজের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় অংশ রেখে বাকিটা দান করতে শুরু করি। এরপর দেখেছি, যা দান করি, তার কয়েক গুণ কোনো না কোনোভাবে লাভজনক হিসেবে আমার কাছে ফিরে আসে। দানেই ধন, মান-সম্মান ও সুখ-শান্তি বাড়ে—এ কথা কোরআন-হাদিসের আলোকে পরীক্ষিত।’
৫ দিন আগে

মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
৫ দিন আগে

এক ব্যক্তি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দূতাবাসের নাম উল্লেখ করে টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল-সংক্রান্ত কথা বলে ফোন করছেন এবং ওটিপি নম্বর চাইছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৭ দিন আগে

বর্তমানে প্রায় ১ কোটি প্রবাসী বিশ্বজুড়ে বসবাস করছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনীতি সচল রয়েছে। তবে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার নানা জটিলতার কারণে এখনো বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন।
৮ দিন আগে

‘বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় বহু মানুষ জীবন দিয়েছেন, অসংখ্য পরিবার তাদের সন্তান হারিয়েছে। এই আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে কেবল বৈষম্যহীনতার স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা।’
৮ দিন আগে

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে পবিত্র মদিনায় বজ্রবৃষ্টির সময় খেজুর গাছ থেকে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে সাতকানিয়ার এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
৮ দিন আগে

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে নিজের মুদিদোকান ও জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিয়েছিলেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মতব্বির হোসেন (৫০)। স্বপ্ন ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার। তবে লিবিয়ার গানপুদা কারাগারে আটক থাকা অবস্থায় গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
১০ দিন আগে

‘মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার।’
১৩ দিন আগে

মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। এর পাশাপাশি দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের এক নীরব বিপ্লব ঘটেছে, যা চীনের পোশাক বাজারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
১৩ দিন আগে

রাজধানী প্যারিসে সোমবার রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্দিষ্ট গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। এর আওতায় চ্যাম্পস-এলিসে, রাষ্ট্রপতির বাসভবনসংলগ্ন এলাকা, জাতীয় পরিষদ, সিনেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, লে আল এলাকা, প্যারিসের সিটি হল, বিচারিক স্থাপনা, পুলিশ সদর দফতর এবং ইতালি, রিপাবলিক, বুর্স ও বাস্তিল চত্বরের আশপাশের এলাকা রয়েছে।
১৫ দিন আগে

ভাষণের আগে এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেন ম্যাক্রোঁ। নিরাপত্তা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
১৬ দিন আগে

১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ২৮৭ দিনে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে দৈনিক গড়ে ৫১১ জন বিদেশীর কাগজপত্র যাচাই এবং ২২৮ জনকে আটক করা হয়েছে।
১৬ দিন আগে

সিয়াল প্যারিস কেবল খাদ্যপণ্যের প্রদর্শনী নয়; এটি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও বাজার সম্প্রসারণেরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। পাঁচ দিনের এ আয়োজনে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান নতুন বাজার অনুসন্ধান, ব্যবসায়িক অংশীদার খোঁজা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছে।
১৬ দিন আগে

পিনাকী ভট্টাচার্য দ্য ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্টের অধীনে তার গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক টবিয়াস ডি কোনিং তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন। গবেষণাটি সম্পন্ন করতে তার সময় লেগেছে সাড়ে চার বছর।
১৮ দিন আগে
