লোড হচ্ছে...

প্রাণিসম্পদ অধিদফতর পণ্যের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) প্রয়োজনীয়তা পূরণ, হিমাগার সুবিধার উন্নয়ন এবং রফতানি মূল্য প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে সংস্থাটি কাজ চালিয়ে যাচ্ছে। এই ধারা চলমান রাখতে নতুন নতুন রফতানি বাজার খোঁজার কাজও চলছে।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য গতিশীল ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আঞ্চলিক অংশীদারত্ব জোরদার করতে হবে।
২৩ দিন আগে

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
২৭ দিন আগে

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব পদায়ন ও দায়িত্ব পরিবর্তনের আদেশ জারি করা হয়।
২৭ দিন আগে

প্রশিক্ষণে পলিসেড হাউসে ট্রেতে চারা উৎপাদনের কলাকৌশল, এর প্রয়োজনীয়তা এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পলিসেড হাউসপ্রাপ্ত কৃষকদের উৎপাদন ব্যবস্থাপনা, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেয়া হয়।
২৮ দিন আগে

দেশের অভ্যন্তরে ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার পরিবহনের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডাকা দুটি দরপত্রে কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়া প্রয়োজন। এক্ষেত্রে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার করা হবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরে কৃষির চাহিদা মেটাতে আরব আমিরাত ও প্রডিনটর্গ থেকে জিটুজি পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক খোরশেদ আলম বলেন, কৃষিতে উৎপাদন ও ফলন বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ফরমাল সিড ব্যবস্থার দিকে এগোতে হবে। মানসম্মত ও পরীক্ষিত বীজের ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষিতে বিভিন্ন ধরনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি-নির্ভরতা কমিয়ে দেশকে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কৃষিপণ্য রফতানিমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের নদ-নদী ও সাগরে ইলিশ আহরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। একইসাথে এ সময় ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬
