লোড হচ্ছে...

বিএনপি সরকারের গঠিত ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মতবিনিময় সভার আয়োজন করে। তবে সভায় আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই অংশ নেননি।

দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ কামাল হোসেন এমপি। দুর্নীতির জঞ্জাল দূর করে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১ দিন আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।’
১ দিন আগে

বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার পরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে, নির্বাচনে তারা সন্তুষ্ট।
২ দিন আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা সংক্রান্ত বক্তব্যকে আজগুবি, ভিত্তিহীন ও ডাহা মিথ্যা বলে তীব্র নিন্দা ও চ্যালেঞ্জ জানিয়েছেন।
২ দিন আগে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন লাইভে 'আমার দেশ' পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ও ফ্যাসিবাদী আচরণ করেছেন।
৩ দিন আগে

‘দেশের ৭০ শতাংশ মানুষ রাজনীতিতে পরিবর্তন চেয়েছিল। তারা রাজনীতির নোংরা ধারাকে মাটিচাপা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। ১ হাজার ৪০০’র বেশি সন্তান বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছে। কিন্তু সরকার কার্যত সেই শহীদদের সম্মান করছে না।’
৩ দিন আগে

জনগণ বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল, রাষ্ট্র মেরামত ও সংস্কার চেয়েছিল। আমরা সেই মেরামত এবং রাষ্ট্র সংস্কার চাই। গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। আমরা সরকারকে বলছি, দেশের জন্য কাজ করুন, আমরা সহযোগিতা করব। কিন্তু জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলে তা মেনে নেয়া হবে না। সরকারকে জনগণের দাবি মানতে বাধ্য করব, ইনশাআল্লাহ।’
৩ দিন আগে

‘আমরা সরকারকে বলব, এক দফার আগে সাত দফা মেনে নেন। সাত দফার ওজন এক দফার চাইতে কম। এক দফার ওজন এত বেশি পড়ে যাবে, তখন আর উঠতে পারবেন না।’
৩ দিন আগে

লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন।
৩ দিন আগে

‘সরকার সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিবাজদের দুষ্টচক্রের কাছে জনগণকে বন্দী করার চক্রান্ত করছে। দেশের মানুষের মতামত উপেক্ষা করে ভিনদেশী স্বার্থরক্ষার ষড়যন্ত্র করছে...।’
৩ দিন আগে

ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে বিভিন্ন পদে সরকার ও বিরোধী দলের সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা। বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করে বাকশালি কায়দায় দেশ চালানো এ দেশের মানুষ মেনে নেবে না।
৩ দিন আগে

২০২৪ সালে এ দেশের মানুষ প্রমাণ করেছে, গুলি, বন্দুক ও কামান দাগিয়ে তাদের দমানো যাবে না। এ দেশের মানুষ মুক্তির পথ তৈরি করেছে। সেই পথ ধরে আন্দোলন সফলতার লক্ষ্যে এগিয়ে যাবে। নব্য ফ্যাসিবাদের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।
৩ দিন আগে

গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। এ সময় গাড়ির ছাদ খুলে হ্যান্ড মাইকে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন তিনি।
৩ দিন আগে

নারী-পুরুষসহ শত শত নেতাকর্মী ভাঙ্গা বিশ্বরোডের পৌরসভা-সংলগ্ন এলাকায় জড়ো হন। সড়কের দুই পাশে দলীয় ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে তারা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান।
৩ দিন আগে

খালি হাতে বুকে গুলি নেয়া এই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। জনগণের রায় উপেক্ষা করে অন্যায় চাপিয়ে দেয়ার চেষ্টা এ জাতি মেনে নেবে না।
৩ দিন আগে
