
রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে আটক করেছে এসআরবি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে
সংশ্লিষ্টরা জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দফতরে নিয়ে যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








