লোড হচ্ছে...

১৫ আগস্ট ও ৭ নভেম্বরের ঘটনাগুলো ঘটেছিল দুঃশাসন, একদলীয় শাসনব্যবস্থা এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। মানুষ স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচতে চেয়েছিল। তারা নিজেদের অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, চাকরির অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং নারী-পুরুষের সমান নাগরিক অধিকার চেয়েছিল।

‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম।’
২০ ঘণ্টা ২৩ মিনিট আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বক্তব্য প্রত্যাহার না করলে ফৌজদারি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
২২ ঘণ্টা ৪ মিনিট আগে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমিকদের বকেয়া দাবির প্রতিবাদে বাড্ডায় জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত। সিন্ডিকেট ভাঙা ও শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
২২ ঘণ্টা ১৮ মিনিট আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসের ব্যয় বাড়লেও শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার।
১ দিন আগে

২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ২৩ অক্টোবর ১৩ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচিত হওয়ায় ৪ নভেম্বর সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।
১ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়...
১ দিন আগে

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো প্রয়োজন।
১ দিন আগে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এ নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
১ দিন আগে

‘পিএসসিকে প্রকৃত অর্থে স্বাধীন ও দলীয় প্রভাবমুক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে জুলাই জাতীয় সনদে বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে সংবিধানের অধীনে তিনটি পৃথক কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। এসব কমিশনের চেয়ারম্যান ও সদস্য বাছাইয়ে সংসদের সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে বাছাই কমিটি গঠন এবং কমিটির দুই-তৃতীয়াংশ ভোটে প্রত্যেক কমিশনের একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। তাদের পাঁচ বছরের জন্য নিয়োগের কথাও বলা হয়েছে। অথচ সরকার এখন পর্যন্ত এসব সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেয়নি।’
১ দিন আগে

শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন এবং শিল্প ধ্বংসের অপতৎপরতা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন,...
১ দিন আগে

প্রধান বক্তার বক্তব্যে ড. আবু ইউসুফ সেলিম বলেন, ‘আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।’ ভারতের দালাল ও ‘র’-এর এজেন্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
১ দিন আগে

বিবৃতিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারণ, মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু এবং শ্রমিকদের হয়রানি বন্ধসহ শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।
২ দিন আগে

বিএনপি সরকারের গঠিত ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মতবিনিময় সভার আয়োজন করে। তবে সভায় আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই অংশ নেননি।
২ দিন আগে

হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
৩ দিন আগে

কারাগার থেকে মুক্তির পর সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন ও ড. শফিকুল ইসলাম মাসুদ।
৩ দিন আগে
