লোড হচ্ছে...

তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতকে যা দেয়া হয়েছে, তা তারা মনে রাখবে। কিন্তু এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটিই ছিল তার আসল অপরাধ। তাকে হত্যার মাধ্যমে মূলত পুরো জাতিকে ভয় পাইয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে; কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে রয়ে গেছে।
৯ দিন আগে

‘যে সত্যিকারের শহীদ জিয়ার কর্মী, দেশনেত্রীর কর্মী, তারেক রহমানের কর্মী—সে অপরাধী হতে পারে না, সে চাঁদাবাজ হতে পারে না, সে দখলবাজ হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ হয়, সে বিএনপির কর্মী না, সে খালেদা জিয়ার কর্মী না, সে তারেক রহমানের কর্মী না।’
৯ দিন আগে

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন ডা: আউয়াল। ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি এই স্কলারশিপে অংশ নেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
১০ দিন আগে

আপসহীন লড়াইয়ের কারণে এবং জনগণের পক্ষে থাকার কারণে এদেশের জনগণ বারবার বিএনপিকে পুরস্কৃত করেছে, সম্মানিত করেছে। ১৯৭৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছিল। ‘বাকশাল’ নামক একটি মাত্র দল করে বাকি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। সেই বাকশালের স্বৈরশাসনের ধ্বংসস্তূপের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।
১২ দিন আগে

‘ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গাড়িতে আগুন লাগাচ্ছে কে? সিএনজিতে আগুন লাগাচ্ছে কে? ট্রেনে আগুন লাগাচ্ছে কে?
১২ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল থেকেই নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জাতিসঙ্ঘ ভবনের সামনে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও রঙ-বেরঙের পোস্টার হাতে নিয়ে তারা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
১২ দিন আগে

‘যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি চাটুকার, তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।’
১২ দিন আগে

‘লংমার্চ দুটো হয়েছে। সরকারের বিরোধিতা করছে ১১ দলের জোট। বিরোধী দলের কর্মসূচি পালন করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, জোরালোভাবে সমালোচনা করার অধিকার আছে—পার্লামেন্টের ভেতরেও আছে, পার্লামেন্টের বাইরেও আছে। এবং দুইটি যে লংমার্চ, কোথাও কোনো টু শব্দ হয়নি, যেটা শেখ হাসিনার আমলে ছিল অবিশ্বাস্য।’
১৩ দিন আগে

পরিকল্পিতভাবে নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ...
১৬ দিন আগে

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কেউ কোনো গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারেনি। পথে পথে বাধা দিতো। আর তারেক রহমানের সরকার গণতান্ত্রিক সরকার; বিরোধী দল নির্বিঘ্নে ঢাকা থেকে রওনা দিয়েছেন, টাঙ্গাইল হয়ে বগুড়া হয়ে রংপুরে পৌঁছেছেন। কোথাও একটা ‘টু’ শব্দ কিংবা একটা ছোট পাথরের নুড়ি পর্যন্ত কেউ নিক্ষেপ করেনি। বিএনপি ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতার জোর দেখিয়ে বিএনপি কখনোই রাজনীতি করেনি। বিএনপি জোর দেখায় একটাই, সেটা হচ্ছে জনগণের শক্তির জোর।
১৬ দিন আগে

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্য সাথে নিয়ে তিনি নিউইয়র্কে আসছেন।
১৬ দিন আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই সরকার নানাভাবেই চেষ্টা করছেন, নিরন্তর চেষ্টা করছেন। বিভিন্ন দেশ থেকে গ্যাস ও জ্বালানি নিয়ে এসে আমাদের ন্যাশনাল গ্রিডে সেটা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছেন।
১৬ দিন আগে

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ দিন আগে

‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এর আগে তার বাবা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।’
১৭ দিন আগে

বিগত ১৭ বছরে জাতির মেরুদণ্ডকে দুর্বল করা হয়েছে। মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের যে প্রতিযোগিতা ছিল, সেটা ইসলামিক হোক বা টেকনোলজিতে হোক- আমাদের সেই প্রতিযোগিতা থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল।
১৮ দিন আগে
