লোড হচ্ছে...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’
৯ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়া এলাকায় ২০ প্লাটুন রয়েছেন। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
৯ দিন আগে

গ্রেফতার ফকির চাঁনের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে।
৯ দিন আগে

লিমা খানম জানান, ‘আগুন লাগার খবর পাওয়ার পর তা নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।’
৯ দিন আগে

বিশ্বে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, ইরানের মহান জাতি কখনো আধিপত্যবাদী শক্তি ও দখলদার ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে মাথা নত করবে না; বরং তাদেরকেই নতি স্বীকারে বাধ্য করবে।
৯ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
৯ দিন আগে

রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে আগুন দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
৯ দিন আগে

দীর্ঘ ৫২ বছর পর অনন্য এক নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে। আপন দুই বোন হয়েছেন জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ।
৯ দিন আগে

সানারপাড় মহাসড়কে মো: লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
৯ দিন আগে

ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে এনেছিল বাংলাদেশ দল। ঠিক তখনই বৃষ্টির বাধা। মোমেন্টাম হারানোর আক্ষেপ থাকলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন।
৯ দিন আগে

পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন।
৯ দিন আগে

রাজনীতিতে আসার আগে তেল আবিবের স্থলবাহিনী ‘ইসরাইল ডিফেন্স ফোর্স’ বা আইডিএফের প্রধান ছিলেন আইজেনকোট। ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে বিশেষ একটি সামরিক কৌশল প্রয়োগ করেন তিনি। এর নীলনকশা তৈরিতে হাত রয়েছে সামরিক বিশেষজ্ঞ গাবি সিবোনিরও। ১৯৮৬ সালে ইহুদি ফৌজ থেকে অবসর নেন কর্নেল পদমর্যাদার এই অফিসার।
৯ দিন আগে

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক মার্কিন সেনা এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে
৯ দিন আগে

মেসি-পরবর্তী যুগের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২–১ গোলে হারের পর বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।
৯ দিন আগে

পরীক্ষাকক্ষের ভেতরে স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ ডিভাইসসহ ধরা পড়লে পরীক্ষার্থীদের পরীক্ষা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং ফের পরীক্ষা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
৯ দিন আগে

শুধু দলীয় শিরোপাই নয়, ব্যক্তিগত পুরস্কারেও এবার ভারতের আধিপত্য ছিল। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্শ শেখ। পুরো টুর্নামেন্টের পাশাপাশি ফাইনালেও পাকিস্তানের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
৯ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মার্কিন বাহিনী ও আইএস-কে-র বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের আফগানিস্তান তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছে। তবে ২০২১ সালের পর থেকে নারী নিপীড়নের অভিযোগে তালেবানের বিরুদ্ধে তদন্তটি ‘আফগানিস্তান ২’ নামে আলাদাভাবে চলমান রাখা হয়েছে। মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার মুখে ওয়াশিংটনের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
৯ দিন আগে

টেক্সাসের হবু গভর্নর জিনা হিনোজোসা অঙ্গরাজ্যের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থা ‘কায়ার’-এর ওপর পূর্বসূরি গ্রেগ অ্যাবটের দেওয়া ‘সন্ত্রাসী সংগঠন’-এর তকমা ও নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তিনি এই সিদ্ধান্ত কার্যকর করবেন বলে জানান।
৯ দিন আগে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় বাহরাইনের মার্কিন রাডার ব্যবস্থা ও ইরানের কেশম দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে কুয়েতে ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে এবং হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
৯ দিন আগে

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে গাদি আইজেনকোট জোটের প্রার্থী মাতান কাহানা নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। ৬৬-৫২ ভোটে এই বিজয়ের ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল ও তার মিত্ররা বড় ধাক্কা খেয়েছে।
৯ দিন আগে


