
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রাত ১২টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি অভিযানিক দল থানার ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আলমগীর কবির সায়মন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








