গ্রামীণ ব্যাংক, দুর্বৃত্ত, আগুন, পুলিশ, সিসিটিভি ফুটেজ, যুবক
গ্রামীণ ব্যাংকের নবীগঞ্জ শাখা। নয়া দিগন্ত

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, রাতে এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরো জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। তবে ওই যুবকের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা থাকায় এখনো তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।