লোড হচ্ছে...
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিবির। সংগঠনটির দাবি, এ ঘটনায় ছাত্রদলের কর্মীরা জড়িত।
৩ মার্চ, ২০২৬
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে; তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
৩ মার্চ, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাবুদ্দিন লাল্টু বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ দুই ভাগে বিভক্ত—প্রোভারত ও এ্যান্টি-ভারত। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ, জাপা ও বিএনপি প্রোভারত শক্তি হিসেবে দাঁড়িয়েছে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে। তার মতে, একজন ছাত্রনেতার নেতৃত্বে যখন লাখ লাখ শিক্ষার্থী থাকে, তখন এ ধরনের আচরণ অনভিপ্রেত।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সাভারে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বেগে পড়েন কারখানার শ্রমিক ও আশপাশের বাসিন্দারা। রোববার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। রবিবার (২২শে ফেব্রুয়ারী) সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের...
২২ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না নেওয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে...
২১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার...
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ টাকা প্রদানের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এম এ হাসেম রাজু সোমবার গভীর রাতে তাকে আটক করে সেনা সদস্যরা।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়।
১ ফেব্রুয়ারি, ২০২৬
সাভারের আশুলিয়ায় দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে পেট্রোলের আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতা দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই দুই ভাইসহ মোট চারজন দগ্ধ হন। মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ জানুয়ারি, ২০২৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেটে ছুরি ঠেকিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং বাকি তিনজনকে মারধর করা হয়েছে। ঘটনার নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী আরিফ ফয়সালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
২৭ জানুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজেকে ‘মৃত্যুপথযাত্রী’ বলে উল্লেখ করার পর বিষপান করে আত্মহত্যা করেছেন শাহরিয়ার তানভীর নামে এক ছাত্রদল কর্মী।
২১ জানুয়ারি, ২০২৬
চার দফা দাবিতে, নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ, ইউজিসি’র নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে শাস্তি প্রদান, বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবী জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।
১৫ জানুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্তকরণ অনুষ্ঠানে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাছির উদ্দিন নাছির বলেন, “মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা প্রমাণ করে, ভারতের সরকার কট্টর হিন্দুত্ববাদী সমর্থক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করেছে। এটি ক্রীড়াঙ্গনে রাজনীতির নগ্ন হস্তক্ষেপের একটি দৃষ্টান্ত।”
৪ জানুয়ারি, ২০২৬

