
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসাথে, সংগঠনের সব পর্যায়েরে নেতাকর্মীকে তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতার যুবলীগ নেতা মো: নূর আলমকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানায় গিয়ে তদবির করেন ফয়সাল কবির আখন্দ। এ সময় তিনি ওসিকে বলেন, ‘আমার লোক ছেড়ে দিতে হবে।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর আগে, সোমবার রাতে মাধবপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: নূর আলমকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দের সাথ একাধিক বার মোবাইল ফোনে কল দেয়া হলেও, তিনি ফোন ধরেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন হেসে বলেন, ‘ছেলে মানুষ, বোঝে না। আপনি উনাকে জিজ্ঞেস করেন, তিনি কেন থানায় গিয়েছিলেন, এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








