যুবদল, আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শ্রমবাজার, সৌদি আরব
আলোচনা সভায় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। নয়া দিগন্ত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে সৌদি আরব সফরের মাধ্যমে শ্রমবাজার উম্মুক্ত করেন।’

Advertisement

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কয়ারের হলরুমে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘১৯৭৭ সালেই সর্বপ্রথম ছাত্রদলের আগে যুবদল প্রতিষ্ঠা করেন শহীদ জিয়া।’

মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনায় করে সাধারণ সম্পাদক রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।

প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, এস এম রহমান তনু, হেলাল শিকদার, শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কে এ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ, বাবু সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আমিনুল ইসলাম রতন, মঞ্জু খা, ইঞ্জিনিয়ার শাহজালাল, গোলাম কবির, মোহাম্মদ ইসলাম, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার, তাহমিদ তাজওয়ারসহ অসংখ্য নেতাকর্মী।