
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজের আলোচনা সভার ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ও বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক ও সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি।
শনিবার (৭ নভেম্বর) কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় কলেজ ছাত্রদলের সভাপতির বক্তব্য নোমানুল হক বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ আমাদের সংবিধানের অংশ, ব্যানারে এটা বাদ দেয়া দুঃখজনক।
কলেজ ছাত্রদলের সাধারণ-সম্পাদক জাহেদ হাসান রনি তার বক্তব্যে আলোচনা সভার ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জয়নাল হাজারী কলেজসহ বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকলেও ফেনী কলেজের আলোচনা সভার ব্যানারে কেন ছবি নেই? এটা অত্যন্ত দুঃখজনক। এর দায় কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিল। এসময় তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বক্তব্যের এক পর্যায়ে কলেজ মসজিদের ইমামের বেতন কমানো সংক্রান্ত বিতর্কের জবাব দেন। তবে, ব্যানারে শহীদ জিয়াউর রহমানের ছবি ও বিসমিল্লাহ লিখা না থাকার বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে এড়িয়ে যান। বিষয়টি জানাজানি হলে কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিএনপি ও সহযোগি সংগঠনের নেতকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: নুরুল আজিম ভূঁইয়া, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল বসার ভূঁইয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: ইসতিয়াক ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








