ছাত্রদল, মিছিল
রংপুর মহানগর ছাত্রদলের মোটর শোডাউন। নয়া দিগন্ত

‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে মধ্যরাতে মহানগরীতে বাইক শোডাউন করেছে রংপুর মহানগর ছাত্রদল।

Advertisement

অপরদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর প্রেস ক্লাবের সামন থেকে মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবির নেতৃত্বে শতাধিক বাইক শোডাউন বের হয়। শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারী বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড়, পার্কের মোড়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। 

এসময় তারা ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘ধর ধর ছাত্রলীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেয়। 

বাইক শোডাউনে অংশ নেয়া নেতারা বলেন, সারারাত ধরে রংপুরে মহানগরীর রাজপথ পাহাড়া দেবে ছাত্রদল। যেখানে সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।

JCD-BRU

ছাত্রদলের বিক্ষোভে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রাতে ছাত্রদলের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সোমবার রাত ১১টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান গেটে এসে সমাবেশ করে তারা। এসময় তারা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। 

পরে প্রধান ফটকের সমাবেশে বক্তব্য রাখেন ক্যাম্পাস ছাত্রদল রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন প্রমুখ।

এসময় তারা বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অটিজমবিষয়ক উপসম্পাদক মাহমুদুর রহমান হৃদয় প্রক্টরকে ফোন করে হলের সিট ফেরত চেয়েছে। আমরা চ্যালেঞ্জ দিলাম গুপ্ত থেকে নয়, প্রকাশ্যে আসামাত্রই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। 

তারা বলেন, শহীদ আবু সাঈদের রক্তের কসম, শুধু ক্যাম্পাস নয়, রংপুরের রাজপথে যেখানেই নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের পাওয়া যাবে। সেখানেই তাদের প্রতিহত করা হবে। 

পরে তারা সারারাত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাহারা থাকার ঘোষণা দেন। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঈসমাইল হোসেন জানান, সোমবার দুপুরে কার্যক্রম নিষিধ ছাত্রলীগের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উপঅটিজম সম্পাদক মাহমুদুর রহমান হৃদয় তাকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে হলে সিট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। এসময় তিনি তারা দ্রুত হলে ফিরবেন এমন ঘোষণাও দিয়েছেন।