
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জালভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন তিন ছাত্রদলকর্মী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে জালভোট দেয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটক তিন ভুয়া ভোটার হলেন— হিমেল, সিয়াম ও মিনহাজ। তারা তিনজন ছাত্রদলের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, আপনাদের সহযোগিতায় আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এসেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদের রুমে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








