
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। উপজেলার ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মরহুম ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হয়ে মিয়ানমারে পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সংপৃক্ততা পায় জোরারগঞ্জ থানা।
আটকদের দেয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায়।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘৩১০ বস্তা সার জব্দের ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ করে পুলিশ। নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি আটককৃতদের কাছে জানায় এবং স্থানীয়ভাবে সাহায্য করার জন্য বলে। পরবর্তীতে মিরসরাই ইকোনমিক জোন এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্টর বেড়িবাঁধ অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচার করে দেয়ার জন্য প্রলোভন দেখায়। প্রলোভনে সে ফাবিয়াতুল ফারাবিসহ অপরাপর আসামিদের সহযোগীতায় সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করে। কিন্তু আমাদের তৎপরতার কারণে তা পারেনি। রোববার ভোররাতে অভিযান চালিয়ে পাচারের সাথে মহসিন সম্রাট, তার ছেলে আজহার উদ্দিন ও ফারাবি হোসেনকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সারপাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু তার সম্প্রক্ততা পাওয়া যায়নি। গ্রেফতারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








