লোড হচ্ছে...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। মোট ৫ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের দ্বিমুখী মূল লড়াইয়ে ২৬% সংখ্যালঘু ভোটার এবং সার্বিক ভোটার উপস্থিতি জয়ে বড় ভূমিকা রাখবে।
২৩ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনন্তপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
২৩ দিন আগে

বিএনপি নেতা মশিয়ার রহমানকে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তারা গুলি করে তাকে হত্যা করেন।
২৩ দিন আগে

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। সেই দিনের নির্মমতার পেছনে বিভিন্ন কারণের কথা বলা হলেও, ইসলামী আন্দোলনের নেতাদের হত্যা করে দেশকে অন্য দেশের করদরাজ্যে পরিণত করাই ছিল এ হামলার মূল উদ্দেশ্য।
২৩ দিন আগে

বাপ্পি হোসেন স্বর্ণ নিয়ে বাসে করে জয়পুরহাটে যাওয়ার পথে উথলি এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাসটি থামান। এরপর ওই ব্যক্তিরা বাপ্পি হোসেনকে জোর করে বাস থেকে নামিয়ে মারধর করেন।
২৩ দিন আগে

২০০৯ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে মোবাইলফোনে ইসমাইলের কল পেয়ে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ঝন্টু। পরদিন গ্রামের একটি ধানক্ষেতে তার লাশ পাওয়ার খবর আসে।
২৩ দিন আগে

ডিবি পুলিশের একটি টিম সিরাজদিখান থানাধীন মধ্যম কাকালদী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় বিপ্লবের শরীর তল্লাশিকালে ডান পাশের পকেট হতে নীল পলিথিনের জিপারে রক্ষিত ১০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।
২৪ দিন আগে

ঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের আকমল আলী ঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।
২৪ দিন আগে

চট্টগ্রামের আনোয়ারায় একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যুৎ ছিল না। বিকল্প বিদ্যুৎ-ব্যবস্থা হিসেবে জেনারেটরের ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত হ্যান্ড মাইকে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করতে হয়েছে।
২৪ দিন আগে

মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার ও সাইবার অপরাধ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ভারত সরকার।
২৪ দিন আগে

গত ৩০ সেপ্টেম্বর ভালভটির তৃতীয় দফার পরীক্ষা সম্পন্ন হয়। পরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে ১১ অক্টোবর চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়।
২৪ দিন আগে

ইসরাইলে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে: কী অপেক্ষা করছে ফলাফলের পর?
২৪ দিন আগে

অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ দিন আগে

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুইজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
২৫ দিন আগে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্বে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদের নিয়োগ ব্যাংকিং খাত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কেবল ব্যক্তির পরিবর্তন দিয়ে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সুশাসনের ঘাটতি দূর করা সম্ভব নয়।
২৫ দিন আগে

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বাড়া সাধারণভাবে ইতিবাচক। তবে প্রতিশ্রুতির অর্থ হাতে আসা এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের তথ্য সেই পার্থক্যকেই সামনে এনেছে। এক দিকে নতুন প্রতিশ্রুতির অঙ্ক বেড়েছে, অন্য দিকে প্রকল্প সহায়তার অর্থছাড় কমেছে প্রায় ৪৩ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপও বেড়েছে।
২৫ দিন আগে

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
২৫ দিন আগে

চট্টগ্রামের পটিয়ায় এবার তিন দিনের ব্যবধানে যৌতুকের কারণে প্রাণ গেল তানিয়া কামাল (২০) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর।
২৫ দিন আগে

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, মিছিল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২৫ দিন আগে

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক রুমাইয়া আক্তার সিফা আসামি কামরুল আশরাফ খানকে ওই মামলায় গ্রেফতারের আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী ও নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
২৫ দিন আগে


