
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান।
এর আগে, সোমবার দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো: রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো: কামরুল ইসলাম (১৯), মো: জিহান (১৮), নিশান (১৮), মো: সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফসংলগ্ন সড়ক দিয়ে ঝটিকা মিছিল শুরু করে। পরে তারা মিছিল নিয়ে মহাসড়কে ওঠেন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেফতার করে। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, মিছিল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








