গ্রেফতার
গ্রেফতার বিপ্লব। নয়া দিগন্ত

মাদকবিরোধী অভিযানকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০০ পিস ইয়াবাসহ মো: বিপ্লব (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

Advertisement

বুধবার  (২৮ অক্টোবর) সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধ্যম কাকালদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মো: ইয়াকুব হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সিরাজদিখান থানাধীন মধ্যম কাকালদী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো: বিপ্লবের শরীর তল্লাশিকালে ডান পাশের পকেট হতে নীল পলিথিনের জিপারে রক্ষিত ১০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।