সন্ত্রাসবিরোধী মামলা, ছাত্রলীগ, গ্রেফতার, পুলিশ
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

সোমাবার (২৬ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপারের মিডিয়া সেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

গ্রেফতারা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও মো: আবুল কালাম আজাদের ছেলে রোকনুজ্জামান (২৫) , মহাদেবপুর উপজেলার চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মো: অবির উদ্দীন সরদারের ছেলে মো: পিয়ারুল ইসলাম মুসা (১৯), চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো: অবির উদ্দীন সরদারের ছেলে মো: সোহেল হোসেন (২১) ও চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মরহুম আবুল কালাম আজাদের ছেলে মো: মাহমুদ রায়হান (৩০)।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘পূর্বের সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।’