লোড হচ্ছে...
এই তিন কর্মকর্তা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন।
২৫ দিন আগে

গোপালগঞ্জে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারপিট ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৫ দিন আগে

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
২৫ দিন আগে

আসামিকে কখন এবং কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি ডিএমপি।
২৬ দিন আগে

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.০° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
২৬ দিন আগে

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ গল্পের অন্তর্ভুক্তি শিশুদের সামনে বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গল্পটিতে বিভিন্ন প্রজন্মের শহীদদের পাশাপাশি স্থান পেয়েছে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাও। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
২৬ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২৬ দিন আগে

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল আলীম জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২৬ দিন আগে

‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
২৬ দিন আগে

নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
২৬ দিন আগে

ধর্ষণের শিকার ওই নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে উঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান।
২৬ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে এসআরবির একটি দল তল্লাশি চালায়। একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে এসব আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
২৬ দিন আগে

গ্রেফতার আসামিদের দেয়া তথ্যমতে, পুলিশ উপজেলার করজগ্রাম এলাকার সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামিদের রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে।
২৬ দিন আগে

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ প্রথা অনুযায়ী মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া পিঠা কম হওয়ায় মারধরের শিকার ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাত নূর (২২) চমেক হাসপাতালে ভর্তির ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
২৭ দিন আগে

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৩ ও ২০২৬ সালে দায়ের করা মামলার তথ্য রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় ২০০৭ ও ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে আরো দুটি মামলা রয়েছে।
২৭ দিন আগে

শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযুক্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
২৭ দিন আগে

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্যাঞ্চলের ৪৯১ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। ওই সব জায়গা দুর্গম হওয়ায় মিয়ানমার ও ভারত থেকে ওই সব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টারসেলসহ বিভিন্ন গোলাবারুদ।
২৭ দিন আগে

সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।
২৭ দিন আগে

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।
২৭ দিন আগে


