লোড হচ্ছে...
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
২৯ অক্টোবর, ২০২৬

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের সঙ্গে আরব দলগুলোর জোটই হতে পারে একমাত্র বাস্তবসম্মত পথ, তবে সেই সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে পর্যবেক্ষকদেরইসরাইলের নির্বাচনে আরব দলগুলো কেনো 'কিং মেকার' হতে পারবে না?
২৯ অক্টোবর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সাথে আলোচনার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যন্সকে যে নির্দেশ দিয়েছেন তা সত্য না।’
২৯ অক্টোবর, ২০২৬

ডিবি পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশির অভিযোগে তিন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
২৯ অক্টোবর, ২০২৬

ইসরাইল নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন অনিশ্চিত। ফলে পরিবর্তন জোটের আরবদের সমর্থন নেওয়া, নেতানিয়াহুর সাথে ঐক্য সরকার গঠন অথবা নতুন নির্বাচনের ৩টি সম্ভাব্য বিকল্প উঠে এসেছে।
২৯ অক্টোবর, ২০২৬

ইসরাইলের নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩ এবং গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসন পেলেও কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আরব দলগুলো রেকর্ড ১৯ আসন পেয়ে সম্ভাব্য 'কিংমেকার' হিসেবে আবির্ভূত হয়েছে।
২৯ অক্টোবর, ২০২৬

ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা চুক্তি চায় উপসাগরীয় দেশগুলো? মতপার্থক্যের কারণে কূটনৈতিক উদ্যোগ স্থায়ী কাঠামো পাবে কি না, তা নিয়ে সংশয় বিশ্লেষকদের
২৯ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
২৯ অক্টোবর, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা। এ জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকার মূলধন জোগানের ব্যবস্থা করেছে বলে দেয়া তথ্যে উল্লেখ রয়েছে। ব্যাংকটির পরিচালনা ও তদারকির জন্য একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়।
২৯ অক্টোবর, ২০২৬

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
২৯ অক্টোবর, ২০২৬

২০২৮ সালে সম্ভাব্য মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি অংশ দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তবে নির্বাচন আদৌ ওই সময়ে হবে কি না, হলে তার সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামো কী হবে এবং দলটির অংশগ্রহণের সুযোগ কিভাবে তৈরি হবে- এসব প্রশ্ন এখনো অনিশ্চিত।
২৯ অক্টোবর, ২০২৬

আযাদ বলেন, তারা নির্বাচন করার জন্যই প্রার্থী দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রার্থী দেয়া হয়নি। তবে ভোটের দিনও পরিস্থিতি খারাপ থাকলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তার কথায়, আমরা তো ইলেকশন করার জন্য প্রার্থী দিয়েছি। ইলেকশন না থাকার জন্য প্রার্থী দিইনি। পরিস্থিতি যদি ভোটের দিনও সেই পর্যায়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নেবো।
২৯ অক্টোবর, ২০২৬

আগামী দিনে পুঁজিবাজারের পুনরুদ্ধার মূল্যায়নে অন্তত পাঁচটি বিষয় নজরে রাখা প্রয়োজন : মাসিক লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি, বাজারের তারল্য ও টিভিআরের উন্নতি, মানসম্পন্ন কোম্পানির নতুন তালিকাভুক্তি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আয় ও লভ্যাংশের স্থিতিশীলতা এবং বাজার কারসাজির বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপের কার্যকারিতা।
২৯ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনন্তপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
২৮ অক্টোবর, ২০২৬

বুধবার (২৮ অক্টোবর) শহরের দরগা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর, ২০২৬

বিএনপি নেতা মশিয়ার রহমানকে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তারা গুলি করে তাকে হত্যা করেন।
২৮ অক্টোবর, ২০২৬

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। বুধবার...
২৮ অক্টোবর, ২০২৬

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
২৮ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে পাওয়া প্রস্তাবসমূহ এবং এ বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্রে পরবর্তীকালে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।
২৮ অক্টোবর, ২০২৬

চলতি মাসে বিপুল বিনিয়োগ ব্যয়, মুনাফার সম্ভাবনা ও কোম্পানিগুলোর আর্থিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগে প্রযুক্তি খাতে সামান্য অস্থিরতা দেখা দিয়েছিল। তবে এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে।
২৮ অক্টোবর, ২০২৬


