ডিবি পুলিশ, যানবাহনে তল্লাশি, আটক, পুলিশ, স্থানীয়, ভূয়া ডিবি আটক
আটক ভুয়া ডিবি পুলিশ সদস্যরা। নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছে। ওইদিন দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মরহুম রহুল আমিনের ছেলে মো: সাদ্দাম হোসেন রিয়াজ (২৩) এবং রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো: ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) ও মো: আবুল হোসেনের ছেলে মো: এনামুল হাসান (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন রিয়াজ, সাইম ও এনামুল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি লুৎফুর জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।