লোড হচ্ছে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে করণীয় বা কৌশল নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন রাজনৈতিক বিশ্লেষকসহ খোদ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ কেন্দ্রিক কৌশল কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তাদের কেউ মনে করেন, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার একদল মনে করেন, পাল্টাপাল্টি পদক্ষেপ সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে এবং সে কারণে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী তারা।
৫ দিন আগে

ব্যাংক লুটেরাদের প্রভাব কাটিয়ে উঠতে পারছে না দেশের ব্যাংকিং খাত। এককালীন ঋণমুক্তির সুবিধা, সুদ মওকুফ, ঋণ পুনঃতফসিল এবং দীর্ঘমেয়াদি ঋণ নবায়নের মতো নীতিসহায়তার পরও খেলাপি ঋণের স্রোত থামছে না; বরং এসব সুবিধার বেড়াজাল ভেঙে আবারো বাড়ছে অনাদায়ী ঋণের পাহাড়। এর সাথে যুক্ত হয়েছে আগের সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ব্যাংক দখলের অভিযোগে গড়ে ওঠা ঋণ লুটের সংস্কৃতি। ফলে ব্যাংকিং খাতের সঙ্কট এখন আর শুধু ঋণ আদায়ের দুর্বলতায় সীমাবদ্ধ নেই; এটি ব্যাংক পরিচালনায় সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠেছে।
৫ দিন আগে

মিরসরাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিরসরাই পৌর কমিটির নেতা মো: জহির উদ্দিন ওরফে জহির কমিশনারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৫ দিন আগে

আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। আগামী ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার লক্ষ্যে তারা প্রস্তুত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
৫ দিন আগে

‘জুলাইয়ে ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়েছেন শেখ হাসিনা কিন্তু তার বীভৎস চরিত্রে পরিবর্তন আনেননি। তিনি বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও বাড়িতে আগুন দিচ্ছেন। রক্ত খাওয়ার নেশা এখনো সে ভুলে যাননি।’
৫ দিন আগে

দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িতদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।
৫ দিন আগে

এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
৫ দিন আগে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
৫ দিন আগে

গত ২১ নভেম্বর এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকে রাখা সম্ভব নয়। তার এ বক্তব্যও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
৫ দিন আগে

খাগড়াছড়িতে নিজের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন সাদিক কায়েম। তার অভিযোগ, রোববার (২২ নভেম্বর) ভোররাতে পরিকল্পিতভাবে তার বাবা-মা, বোনসহ বাড়িতে...
৫ দিন আগে

এমপিরা সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। পাশাপাশি ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।
৫ দিন আগে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলতে থাকে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
৬ দিন আগে

ব্যাংক লুটের অন্যতম আলোচিত নাম এস আলম একাই ইসলামী ব্যাংকসহ দেশের আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছিলেন। এসব প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে বিপুল অর্থ বের করে নেয়া হয়। আর লুটপাটের বড় একটি অংশই বিদেশে পাচার করা হয়েছে বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে।
৬ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে অগ্নিসংযোগ, হামলা, বোমাবাজি করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে ভারতের অনুমোদন রয়েছে বলে মনে করছেন বিএনপির ভাইস...
৬ দিন আগে

‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম, জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি।’
৬ দিন আগে

‘দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশি নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও বিএনপি রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন।’
৬ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে ফজলুর রহমান বিভিন্ন সময় নিষিদ্ধ আওয়ামী লীগকে আলোচনায় আনার চেষ্টা করছেন। অথচ জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি সংসদ সদস্য হতে পারতেন না। এরপরও তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করছেন।
৬ দিন আগে

‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সিংহভাগ নেতাকর্মী দেশের বাইরে পলাতক। সেখান থেকে এখানকার কিছু লোকজনকে তারা উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে পা দিয়ে কিছু লোক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’
৬ দিন আগে

আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
৬ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজ নিজ এলাকার বাইরে এসে টঙ্গীতে অবস্থান করছিলেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
৬ দিন আগে


