
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সাথে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংলাপের অংশ হিসেবে এ বৈঠকে করছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রবেশ করেন এনসিপির নেতারা।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ন সদস্য সচিব আকরাম হোসাইন।
এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









