গ্রেফতার তিন আওয়ামী লীগ নেতা
গ্রেফতার তিন আওয়ামী লীগ নেতা। নয়া দিগন্ত
ads

গাজীপুরের টঙ্গীতে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। রাজধানীর কাছাকাছি এলাকায় এসে তাদের অবস্থানের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ ছয়জন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পেট্রোল বোমাসহ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করে জেলা পুলিশ। আসন্ন ডিসেম্বর মাসে কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে তারা রাজধানীর আশপাশে অবস্থান করছিলেন কি-না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ছয়জন হলেন— রাজবাড়ী সদর থানার গঙ্গা প্রসাদপুর গ্রামের মরহুম আক্তার উদ্দিন চৌধুরীর ছেলে ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শামসুল আরেফীন (৪৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার রুপসা গ্রামের মির্জা আলী পাঠানের ছেলে আওয়ামী লীগ নেতা আল আমিন পাঠান (৪২), কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪), টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও টঙ্গীর মুদাফা পশ্চিম পাড়ার মরহুম মমতাজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৬০), সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নড়াইলের নবাগাতী থানার ইসলামপুর মধ্যপাড়া মোল্লাবাড়ি গ্রামের জলিল মোল্লার ছেলে বুলবুল মোল্লা (৩৯) ও টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ নেতা ও শেরপুরের নালিতাবাড়ী থানার সিধুলী গ্রামের আব্দুল মালেকের ছেলে রনি (২৩)।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজ নিজ এলাকার বাইরে এসে টঙ্গীতে অবস্থান করছিলেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের টঙ্গীর মতো রাজধানীসংলগ্ন শিল্পাঞ্চলে অবস্থানের পেছনে কোনো সাংগঠনিক তৎপরতা বা নাশকতার পরিকল্পনা রয়েছে কি-না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।