গ্রেফতার
গ্রেপতারকৃত দুই নেতা। নয়া দিগন্ত
ads

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো: সাজ্জাদ নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মরহুম আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সলিমুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার হরিল্লাখুর গ্রামে তার লিজ নেয়াএকটি পুকুরের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করে নবাবগঞ্জ থানা পুলিশ। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো: সাজ্জাদ বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’