নিন্দা
সাদিক কায়েম ও ডা: ইরান। নয়া দিগন্ত
ads

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান।

আজ সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘একজন ছাত্রনেতার রাজনৈতিক পরিচয়ের কারণে তার গ্রামের বাড়িতে হামলা এবং সেখানে অবস্থানরত মা-বাবার জীবন বিপন্ন করার ঘটনা অত্যন্ত কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কখনো কারও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার অজুহাত হতে পারে না।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িতদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।’

ডা: ইরান অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাদিক কায়েম ও তার পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।