লোড হচ্ছে...
খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বর্ণাঢ্য যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ সেমিনার আয়োজন করে।
১২ দিন আগে

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকরা এ সভায় অংশ নেন।
১২ দিন আগে

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুদান না দেয়ায় চাঁদপুর কৃষি ব্যাংকে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও ম্যানেজারকে হুমকির অভিযোগ উঠেছে। দোষীদের বিচারের দাবিতে সন্ধ্যায় চাঁদপুর বাজারে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
১২ দিন আগে

পুলিশের অভিযানে গ্রেফতার আসামিরা হলেন, গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম মিজু (৩০), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য মো: সম্রাট ইসলাম (৩৭), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: নাদিম আলম (৩৪) ও গোপালপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কেতাব আলীম মণ্ডল (৬০)।
১২ দিন আগে

নয়া দিগন্তের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো: মাছুম বিল্লাহর বাবা মো: মাহামুদুল হাচান (৮০) রোববার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১২ দিন আগে

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা: শাহাদাত হোসেনের সাথে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা ও বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
১২ দিন আগে

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে গত জুলাইয়ের সংঘাতে আটক সরকারপন্থী ৬০০ যোদ্ধাকে একতরফাভাবে মুক্তি দিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা, যা সংঘাতের ইতিহাসে বৃহত্তম বন্দি মুক্তির ঘটনা।
১২ দিন আগে

বন্ধুত্বের টানে হাজার মাইল পাড়ি দিয়ে কাতার থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখায় এসেছেন কাতারের এক নাগরিক। বন্ধুর বিয়েতে অংশ নিতে তার এ আগমন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ তৈরি হয়েছে।
১২ দিন আগে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। রোববার পৃথক প্রজ্ঞাপন বা আদেশ থেকে এসব বদলি-পদোন্নতির তথ্য জানা যায়। এতে...
১২ দিন আগে

‘খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল। তার পরে আর কোনো নবী আসবেন না। এই আকিদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
১২ দিন আগে

বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দফতরে...
১২ দিন আগে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনী কৌশলগত বাব আল-মানদেব প্রণালী থেকে সেনা সরিয়ে এডেনে পুনর্বিন্যাস করায় অঞ্চলটির নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত হাউছিদের হাতে যাচ্ছে। এতে বৈশ্বিক নৌপরিবহন ও উপসাগরীয় তেল রফতানিতে প্রবল চাপ সৃষ্টি হবে।
১২ দিন আগে

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসার ১৮ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা আয়োজন করা হয়েছে। একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা। সময়ের পরিবর্তনে সেই সংস্কৃতি হারিয়ে যেতে বসলেও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ।
১২ দিন আগে

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে জানিয়েছে ইরান। অন্যদিকে, ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা একতরফাভাবে সরকারপন্থী ৬০০ আটক যোদ্ধাকে মুক্তি দিয়েছে।
১২ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই ছাত্রলীগ নেতার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
১২ দিন আগে

এই তিন ব্যাটসম্যানের কল্যাণে দিনের শুরুতে বাজে পরিস্থিতির মুখোমুখি হওয়া বাংলাদেশ, দিন শেষ করে সুবিধাজন পজিশনে থেকে।
১২ দিন আগে

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডে একটি ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান ও সাজু আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ দিন আগে

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে দ্বীপজেলা ভোলায়। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
১২ দিন আগে

বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হচ্ছে। পরীক্ষার ফল পজিটিভ হলে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আর ফল নেগেটিভ হলে ঘটনার বিষয়ে প্রতিবেদন তৈরি করে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।
১২ দিন আগে

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে...
১২ দিন আগে


