তাওহীদ হৃদয়
আজ দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। ক্রিকইনফো

দারুণ একটি সেঞ্চুরি উপহার দিলেন তাওহীদ হৃদয়। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে তাওহীদ হৃদয় ছাড়াও অগ্রণী ভূমিকা রাখেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস।

Advertisement

এই তিন ব্যাটসম্যানের কল্যাণে দিনের শুরুতে বাজে পরিস্থিতির মুখোমুখি হওয়া বাংলাদেশ, দিন শেষ করে সুবিধাজন পজিশনে থেকে।

আগের ম্যাচে সিলেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২* রানের অনবদ্য ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। আর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম দিনে ১৩৭ রান করে আউট হন তাওহীদ। তার ইনিংসটি ১৪টি চার আর এক ছক্কায় সাজানো। 

রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা। 

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তারা ২০৮ রানের রেকর্ড জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশ দলের ঘরে-বাইরে রেকর্ড জুটি। ইনিংসের একিবারে শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তার আগে ১৩৭ রান করেন হৃদয়। ৯২ রানে অপরাজিত আছেন লিটন দাস। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।