
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই ছাত্রলীগ নেতার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার শরীফ হোসেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের জোনাব আলী হাজী বাড়ির মো: হানিফ হাজী ও শরিফা বেগমের ছেলে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








