রামগড়ে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
ইউএনও দিলারা আকতারের আমন্ত্রণে তার কার্যালয়ে সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন। নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকরা এ সভায় অংশ নেন।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় ইউএনও সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

এ সময় ইউএনও রামগড়ের প্রাচীন ঐতিহ্য তুলে ধরে বলেন, উপজেলার মানোন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সবার সম্মিলিত সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সভাপতি- শুভাশীষ দাস ও মো: বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মো: মোশারফ হোসেন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন কিরণ, সদস্য এমদাদ খান, মো: মাসুদ রানা, সাইফুল ইসলাম, সাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম, তুহিন নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।