বন্দি মুক্তি
সরকারপন্থী ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে ইয়েমেনের হাউছিরা। সংগৃহীত

 

Advertisement

নয়া দিগন্ত অনলাইন

ইয়েমেনের হাউছি (হুতি) বিদ্রোহীরা আটক থাকা সরকারি বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এই তথ্য নিশ্চিত করেছে।

আইসিআরসির বিবৃতি অনুযায়ী, গত জুলাই মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই যোদ্ধাদের আটক রাখা হয়েছিল। সানা কর্তৃপক্ষ একতরফাভাবে ইয়েমেন সংঘাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক এই ৬০০ বন্দিকে মুক্তি দিয়েছে। 

মুক্তিপ্রাপ্তদের শারীরিক ও স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য আইসিআরসির দলগুলো প্রত্যেকের সাথে কথা বলেছে; তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

সানা-য় বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আবদেলকাদের আল-মুরতাদা এই পদক্ষেপকে ‘এই সংঘাতের ইতিহাসে একতরফাভাবে বন্দি মুক্তি ও সাধারণ ক্ষমার বৃহত্তম অভিযান’ হিসেবে অভিহিত করেছেন।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল