
দৈনিক নয়া দিগন্ত (মাল্টিমিডিয়া)-এর ঝালকাঠি জেলা প্রতিনিধি, কাঠালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) মো: মাছুম বিল্লাহর বাবা মো: মাহামুদুল হাচান (আলমগীর হাওলাদার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুর ২টায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








