
হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর ২০ লাখ ব্যারেলের বেশি তেলবাহী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
বিপ্লবী গার্ড বাহিনীর মতে, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ অতিক্রম করার সময় যে দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ডুবে যাওয়া ট্যাঙ্কারটি ছিল তার একটি। তবে এসব ঘটনার বিষয়ে এখনো কোনো নিরপেক্ষ বা স্বাধীন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সরকারপন্থী ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে ইয়েমেনের হাউছিরা
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, গত জুলাই মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে আটক থাকা সরকারি বাহিনীর ৬০০ সদস্যকে রোববার মুক্তি দিয়েছে ইয়েমেনের হাউছি (হুতি) বিদ্রোহীরা।
সানা-য় বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আবদেলকাদের আল-মুরতাদা এই পদক্ষেপকে ‘এই সংঘাতের ইতিহাসে একতরফাভাবে বন্দি মুক্তি ও সাধারণ ক্ষমার বৃহত্তম অভিযান’ হিসেবে অভিহিত করেছেন।
আইসিআরসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেন সংঘাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৬০০ জনকে আজ সানা কর্তৃপক্ষ একতরফাভাবে মুক্তি দিয়েছে।’
বিবৃতিতে আরো জানানো হয়, বিশেষ করে বন্দিদের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য আইসিআরসির দলগুলো প্রত্যেকের সাথে কথা বলেছে; তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








