
খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বর্ণাঢ্য যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ সেমিনার আয়োজন করে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়াস্থ শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সেমিনারে লে: কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি, জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন; জনাব মিসকাতুল তামান্না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুইমারা; জনাব রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা গুইমারা; জনাব ওবাইন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল; ডা. মাহমুদা কলি, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; জনাব মোঃ সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), গুইমারা থানা; জনাব মোঃ বাবুল হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গুইমারা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার উদীয়মান বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষার্থী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, উচ্চশিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে তরুণ সমাজকে বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান। অন্যদিকে, উদীয়মান শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের নিরলস প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভের অভিজ্ঞতা তুলে ধরেন।
উক্ত সেমিনারে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ েথকে জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








