লোড হচ্ছে...
গত ১০ নভেম্বর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তের লুকাইঝুরা সীমান্ত দিয়ে ঐ নারীকে বাংলাদেশে পুশ ইন করার অপচেষ্টা চালায়। এতে বাধার মুখে পড়ে বিজিবি ও এলাকাবাসীদের।
১১ দিন আগে

প্রকাশের তিন দশকেরও বেশি সময় পরও গানটির জনপ্রিয়তা কতটা অটুট, তার প্রমাণ মেলে ইউটিউবেও। ১৬ বছর আগে গানস এন রোজেসের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় আড়াই বিলিয়ন বা ২৫০ কোটি বার।
১১ দিন আগে

মহাকাশে যেতে পারল না ভলকান, ধ্বংস অ্যামাজনের স্যাটেলাইটগুচ্ছ
১১ দিন আগে

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চপর্যায়ে রয়েছে। এতে ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমেছে। অন্যদিকে, জাপানের মুদ্রা ইয়েনের দুর্বল অবস্থানের কারণে আমদানি করা পণ্যের দামও বেড়ে যাচ্ছে।
১১ দিন আগে

দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনন কার্যক্রম এবং মিনিবাস ট্যাক্সির রুট নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটে।
১১ দিন আগে

গতকালে অসম্পন্ন কাজ শেষ করেন লিটন। ৮ রান তুলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন এই উইকেটকিপার-ব্যাটার। খেলেন প্রায় দেড়শ বলের এক অনবদ্য ইনিংস।
১১ দিন আগে

রোববারও ফোনে হত্যার হুমকি পান মাহমুদা মিতু। ওই সময় তিনি জাতীয় সংসদে ছিলেন। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
১১ দিন আগে

উৎসবটি যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
১১ দিন আগে


বর্তমানে সারা দেশে পাঁচ হাজারের অধিক মুসলিম নিকাহ রেজিস্ট্রার রয়েছেন। যার মধ্যে প্রায় চার হাজার নিকাহ রেজিস্ট্রার বিএনপি সরকারের তিন মেয়াদের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
১১ দিন আগে

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন শাহজামাল। কুয়ালালাপুরে পা দেয়ার তিন দিনের মাথায় ছিনতাইয়ের শিকার হয়ে পাসপোর্টসহ সর্বস্ব হারান তিনি।
১১ দিন আগে

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় চার লাখ ২০ হাজার।
১১ দিন আগে

উত্তীর্ণদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ ছাড়াও ‘এ’ গ্রেডে এক হাজার ৫০৮ জন, ‘এ মাইনাস’ গ্রেডে তিন হাজার ৩০২ জন, ‘বি’ গ্রেডে তিন হাজার ৫২৪ জন, ‘সি’ গ্রেডে দুই হাজার ১০৭ জন এবং ‘ডি’ গ্রেডে ৪৬ জন রয়েছেন।
১১ দিন আগে

খবর ছড়িয়ে পড়ার পর মোকামতলায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সদস্যরা। এ ছাড়া প্রস্তাবিত পৌরসভার আওতাধীন কাশীপুর গ্রামের যুবসমাজ এবং অধিকার মানব কল্যাণ সংস্থার সদস্যরাও মিষ্টি বিতরণ করেন।
১১ দিন আগে

এর আগে, ক্রেমলিন ও হোয়াইট হাউসও তিন নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।
১১ দিন আগে

প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি-২ জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। দীর্ঘদিন ধরে তারা চুরি, ছিনতাই, মাদককারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
১১ দিন আগে

প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০২৬’র খসড়ায় কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস ও নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১১ দিন আগে

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৩০৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১১ দিন আগে

চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
১১ দিন আগে

যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সকল অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
১১ দিন আগে


