মালয়েশিয়া, জেল, প্রবাসী, ছিনতাই, পাসপোর্ট
মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে প্রায় ১১ বছর ধরে বন্দী অবস্থায় রয়েছেন মো: শাহজামাল। নয়া দিগন্ত

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ২০১৬ সালে বৈধভাবে চাকুরী নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন হতদরিদ্র পরিবারের সন্তান মো: শাহজামাল (৪০)। কিন্তু বিধিবাম! মালয়েশিয়ার কুয়ালালাপুরে পা দেয়ার তিন দিনের মাথায় ছিনতাইয়ের শিকার হয়ে সাথে থাকা পাসপোর্টসহ সর্বস্ব হারান তিনি।

Advertisement

এর কয়েকদিন পরেই তিনি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। জামালের ভাষা না জানা ও পাসপোর্ট না থাকায় ইমিগ্রেশন পুলিশ শাহজামালকে বাংলাদেশী নাগরিকের পরিবর্তে অনুমান করে মিয়ানমারের নাগরিক হিসেবে জেলখানায় নথিভুক্ত করে। এই মারাত্মক ভুলের কারণে তার জীবন থেকে হারিয়ে যায় ১১টি বছর। 

আর এদিকে নদী ভেঙ্গে নিয়ে গেছে শাহজামালের বসতভিটা। ছেলে শোকে মৃত্যু হয় তার বাবা বাছির আলীর।

এ বিষয়ে রোববার নয়া দিগন্তে ‘মালয়েশিয়ার ১১ বছর ধরে বন্দী শিবিরে কে এই শাহজামাল?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশের পর প্রতিবেদনটি মালয়েশিয়া কমিউনিটি ও বাংলাদেশে ভাইরাল হয়।

প্রতিবেদনটি কুড়িগ্রাম রৌমারী চরশৌলমারী ইউপির সুখেরবাতি গ্রামে থাকা শাহজামালের পরিবারের নজরে আসলে শাহজমালের বড় ভাই দূতাবাসে যোগাযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেন দূতাবাসের মিনিস্টার (লেবার) মো: সিদ্দিকুর রহমান। 

তিনি জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করেন মেহেদী হাসানের মাধ্যমে শাহজামালের মূল পাসপোর্টের ফটোকপি তিনি হাতে পাওয়ার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন। তাকে খুঁজে বের করে যতদ্রুত সম্ভব দেশে প্রত্যাবর্তন করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহজামাল দেশটির পেরাক জেলার একটি বন্দী শিবিরে আটক রয়েছেন।  
শাহজামালের স্ত্রী গোলাপী বেগম জানান, সন্তান গর্ভে রেখে তার স্বামী ২০১৬ সালে মালয়েশিয়ায় পাড়ি দেয়ার পর আর কোনো খবর পাননি। তার গর্ভের সন্তানের বয়স এখন ১১ বছর। 

শাহজামালের মা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ছেলের শোকে বাছির আলী গত তিন বছর আগে মারা যান। নদী ভাঙ্গনের হারিয়েছেন বসত ভিটা। এখন শুধু শাহজামালের মুখ দেখার জন্য বেঁচে আছেন।