
মার্কিন ডলারের বিপরীতে আরো শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা ইউয়ান।
সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১১ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১৪১ ইউয়ানে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।
সূত্র : সিএমজি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








