
প্রথম দিন তাওহীদ হৃদয়ের ধৈর্যশীল ব্যাটিং আর লিটন দাসের সাবলীল ব্যাটিংয়ে বদলে যায় দিনের চিত্র। বাংলাদেশের ওপর আসা বিপর্যয় দুজনের ২০৬ রানের জুটি সামলে নেয়। গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ জুটির রেকর্ডও।
তবে ইনিংসের শেষ বলে তাওহীদ আউট হলে শেষ হয় তার জুটি। ৯২ রানে লিটন থাকেন অপরাজিত।
আজ রোববার মাঠে নেমে গতকালে অসম্পন্ন কাজ শেষ করেন লিটন। ৮ রান তুলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন এই উইকেটকিপার-ব্যাটার। খেলেন প্রায় দেড়শ বলের এক অনবদ্য ইনিংস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








