সীমান্ত
সীমান্তে আটকে থাকা নারী। নয়া দিগন্ত

ভারত থেকে বাংলাদেশে পুশইন করার অপচেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাবাসীদের বাধার মুখে পড়ে নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়া (অনুমানিক ৩০ বছর বয়সী) সেই নারীকে পাঁচ দিন পর আর দেখা যাচ্ছে না। কেউই জানে না তিনি কোথায় গিয়েছেন। তবে এলাকাবাসীর ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএস) তাকে তাদের দেশে নিয়ে গেছে। 

Advertisement

রোববার (১ ৫ নভেম্বর) থেকে ওই নারীকে আর দেখা যাচ্ছে না। 

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান নয়া দিগন্তকে জানান, গত ১০ নভেম্বর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তের লুকাইঝুরা সীমান্ত দিয়ে ঐ নারীকে বাংলাদেশে পুশ ইন করার অপচেষ্টা চালায়। এতে বাধার মুখে পড়ে বিজিবি ও এলাকাবাসীদের। 

তিনি আরো জানান, এমতাবস্থায় ওই নারী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়। সেই থেকে দীর্ঘ পাঁচদিন সেখানে অবস্থানের পর রোববার ১৫ নভেম্বর ওই নারী সেখান থেকে উধাও হয়ে গেছে। দীর্ঘ পাঁচদিন নো ম্যানস ল্যান্ডে ওই নারী অবস্থান কালে মানবেতর জীবনযাপন করেছেন। স্থানীয় বাসিন্দারা তাকে পানি ও খাদ্য দিয়ে সহায়তা করেন। 

উল্লেখ্য, এ ব্যাপারে ১৩ নভেম্বর ‘সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকা পড়া নারী’ শিরোনামে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় অনলাইনে রিপোর্ট প্রকাশ হয়েছে।