
রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করতে গিয়ে ফোনে হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। থানায় অবস্থানকালেই একটি বাংলাদেশী ফোন নম্বর থেকে কল দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববারও ফোনে হত্যার হুমকি পান মাহমুদা মিতু। ওই সময় তিনি জাতীয় সংসদে ছিলেন। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশী নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন বলে ওই পোস্টে উল্লেখ করেন।

_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








