লোড হচ্ছে...
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’
২৪ দিন আগে

ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনী অচলাবস্থায় আরব দলগুলোর প্রাপ্ত ১৯টি আসন নেতানিয়াহুর ডানপন্থী এজেন্ডা থামানো ও ইসরাইলি রাজনৈতিক ব্যবস্থায় কৌশলগত আঘাত হানার সুযোগ তৈরি করেছে, যার জন্য ফিলিস্তিনিদের সর্বাত্মক ঐক্য প্রয়োজন।
২৪ দিন আগে

আমেরিকান মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে আবদুল আল-সাইয়িদের জয় এবং ডেমোক্র্যাটদের জয় ইসরাইল নীতির ক্ষেত্রে মার্কিন রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা দেশটির জন্য নতুন ঝুঁকি ও সম্পর্কের অবনতির সৃষ্টি করতে পারে।
২৪ দিন আগে

২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ২৩ অক্টোবর ১৩ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচিত হওয়ায় ৪ নভেম্বর সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।
২৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে তীব্র ইসলাম-বিদ্বেষী প্রচারণা সত্ত্বেও হিজাবধারী চারজন স্টেট সিনেটর ও একজন কংগ্রেসওম্যানের ঐতিহাসিক রেকর্ড জয় অর্জিত হয়েছে, যা বিদ্বেষমূলক রাজনৈতিক কৌশল ব্যর্থ হওয়ার বড় প্রমাণ তুলে ধরে।
২৪ দিন আগে

যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৪ দিন আগে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয় আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। এর ফলে ইরান নতুন কূটনীতি বা সংঘাতের মুখে, ইসরাইল মার্কিন সহায়তা হ্রাসের শঙ্কা এবং ইউক্রেন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।
২৪ দিন আগে

বগুড়ার গাবতলী দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নিখোঁজ শাহরিনা আক্তার শিরিন শরীফার দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী, ও অভিভাবকরা।
২৪ দিন আগে

অধ্যাপক সাহাব এনাম খান বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এটা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছে। এ কারণে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিপক্ষে ভোট বেড়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সূচনা করা ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পেয়েছে।
২৪ দিন আগে

২০২২ সালের জনশুমারির প্রাথমিক প্রতিবেদন মতে, তিন পার্বত্য জেলা তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার মোট জনসংখ্যা ১৮ লাখ ৪২ হাজার ৮১৫ জন। এর মধ্যে বাঙালি ৯ লাখ দুই হাজার ৫৯৮ জন (৫০.০৬ শতাংশ) এবং অবাঙালি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৯ লাখ ২০ হাজার ২১৭ অর্থৎ (৪৯.৯৪ শতাংশ) জন। ২০১১ সালের জনশুমারি অনুসারে তিন পার্বত্য জেলার মোট জনসংখ্যা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৯৮৯ জন।
২৪ দিন আগে

তাহসিফের ব্যবহৃত ফোনের সিডিআর ও লোকেশন ডেটা বিশ্লেষণ করে তার গতিবিধির সাথে অন্য কোনো ব্যক্তির গতিবিধির মিল পাওয়া যায় কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ঘটনার আগে ও পরে একই ব্যক্তি বা ডিভাইস তার আশপাশে অবস্থান করেছিল কি না, তা প্রযুক্তিগতভাবে যাচাই করা যেতে পারে।
২৪ দিন আগে

পাবনার চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে থানা বাজার মোড় ও নতুন বাজার জার্দিস মোড়ে পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছাসেবক ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ করা হয়েছে।
২৪ দিন আগে

দলীয় সূত্র বলছে, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক অবস্থান এবং অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। একইসাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকাতেও প্রস্তুতি চলছে।
২৪ দিন আগে

সুনামগঞ্জের ছাতকে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায়- দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক লোকসহ পথচারী ও সালিশকারী আহত হয়েছেন।
২৪ দিন আগে

সংশ্লিষ্ট ব্যাংকারদের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের নেতৃত্বে আটটি ব্যাংক এ ঋণসুবিধা দেবে। এর মধ্যে সিটি ব্যাংক ৩০০ কোটি টাকা দেবে। বাকি সাতটি ব্যাংক প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা অর্থায়ন করবে। সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ঋণসুবিধার আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড।
২৪ দিন আগে

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘নির্মাণকাজ চলাকালে কিংবা ভারী যানবাহন ও নির্মাণসামগ্রী চলাচলের সময় সার্বিক নিরাপত্তা বেষ্টনী ও ‘সেফটি মেজার’ নিশ্চিত করা বাধ্যতামূলক। কাজটি বিদেশী বা দেশী, যে কোম্পানিরই হোক, নিরাপত্তায় কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। এই দুর্ঘটনায় বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে পাওয়া নিয়মমাফিক পাঁচ লাখ টাকার সাহায্য যথেষ্ট হতে পারে না।’
২৪ দিন আগে

নাটোর লালপুরে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
২৪ দিন আগে

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
২৪ দিন আগে

ঐতিহাসিকভাবে সবাই জানেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই খাতের সর্বাধিক উন্নয়ন ও বিকাশ সাধিত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগে যা পাঁচ বছর পর পর হতো, এবার মাত্র তিন বছরের ব্যবধানেই আমরা নতুন মজুরি বোর্ড পুনর্গঠন করেছি।
২৪ দিন আগে

‘কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ। তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিশ্ববিদ্যালয় এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।’
২৪ দিন আগে


