ছাতকে ২ ইউনিয়নের বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত 
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চত করেন। নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতকে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায়- দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক লোকসহ পথচারী ও সালিশকারী আহত হয়েছেন। 

Advertisement

বুধবার (৪ নভেম্বর) উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

থানা পুলিশ ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিন রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে বলে জানান,ওসি কামাল হোসেন (পিপিএম)। 

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মাঠে পাইগাঁও ও জালালচর গ্রামের মধ্যকার ফুটবল খেলা নিয়ে মাঠে কথা কাটাকাটিও হাতাহাতি ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। ঐ রাতেই উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে সাং'ঘ'র্ষিক এই পরিস্থিতির বিষয়টি আপস মীমাংসা করা হয়।

আজ বুধবার ওই বিষয়কে কেন্দ্র করে আবারো দূই গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র - সস্র ও ইঠ পাটকেল ব্যবহার করেছে উভয় গ্রামের লোকজন।এ সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।  

ছাতক সার্কেলের এএসপি ও ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি), জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এলাকার জনগণকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

জাউয়াবাজার-ছাতক সড়কের রাঙ্গা ডিঙ্গা নামকস্থানে উভয় গ্রামবাসীর সংঘর্ষে আহত ছালিক মিয়া(৩৫),সুনা মিয়া (৪০), জাফর মিয়া(২৮),সাইফুর রহমান(২৮),হানিফ (৩০),একলাছ উদ্দিন (৪৫),মাহমুদ আলী (৪২),আজমীর(৩০),মানিক মিয়া (২৬),আলমগীর (৩০),আইয়ুব ও হেলাল উদ্দিন সহ অর্ধশতাধিক লোক সিলেট,ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে ।