
বগুড়ার গাবতলী দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নিখোঁজ শাহরিনা আক্তার শিরিন শরীফার দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী, ও অভিভাবকরা।
বুধবার (৪ নভেম্বর) রামেশ্বরপুর উচ্চবিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, সভাপতি জাবেদ আলী মন্ডল রতন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল্ল্যা খালেদ, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, রেজাউল করিম, রুবেল আহমেদ, আব্দুল মমিন, স্বপন কুমার সরকার, জমির উদ্দিন, নিখোঁজ শিরিনের বাবা শাহাদত হোসেন, পরিবারের সদস্য মোছা: মারুফা বেগম, খাতিজা আক্তার, রিমা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে নিখোঁজ শিক্ষার্থীকে ফিরে পেতে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, নিখোঁজ শিক্ষার্থী শাহরিনা আকতার শিরিন শরীফা রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের শাহাদত হোসেনের মেয়ে। সে গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এসএসসির টেস্ট পরীক্ষা দেয়ার জন্য রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পর শিরিনের সন্ধান না পেয়ে তার দাদি মোছা: সাজেদা বেগম ১ নভেম্বর গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








