
নাটোর লালপুরে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় হুসেন আলীর গুড়ের কারখানায় তিন হাজার কেজি মানব দেহের জন্য ক্ষতিকর ও ভেজাল গুড় পাওয়া যায়।
তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানা মালিককে ৫০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ভেজাল গুড় জনসম্মুখে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন অভিযানকালে জানান, জনস্বার্থে ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








