গ্রেফতার
ইকবাল সোবহান চৌধুরী হত‍্যা মামলায় গ্রেফতার । সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

রাজীব ঘোষকে মুচলেখা দিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেয় ডিবি।